জকিগঞ্জে মোটরসাইকেল-মাইক্রোবাস সংঘর্ষে ব্যবসায়ী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ঈদে বাড়ি ফেরা হলো না তরুণ ব্যসায়ী রেয়াজুল হক রেজার। সিলেট থেকে জকিগঞ্জ যাওয়ার পথে সড়কেই প্রান গেলো তরুণ এ ব্যবসায়ীর।
শনিবার (২২ এপ্রিল) সকালে সিলেট-জকিগঞ্জ সড়কের আটগ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত রেয়াজুল হক রেজা জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের আলী খাঁ মহল্লার মৃত আব্দুল হক শমসু মিয়ার ছেলে। তিনি সিলেটের বটেশ্বর বাজারে পিউলি সুপার মার্কেটের হক কসমেটিক্স এন্ড গিফট কর্ণারের স্বত্বাধিকারী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট-জকিগঞ্জ সড়কের আটগ্রাম ষ্টেশনের পশ্চিম পাশে আসামাত্র বীপরীত দিক ছুটে আসা এইকটি মাইক্রোবাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন রেজা।
এদিকে তরুণ এই ব্যবসায়ির মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed