সিলেটে ঈদের জামাত কখন কোথায়
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতি বছরের ন্যায় এবারো পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়।
শাহী ঈদগাহের ঈদ জামায়াতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবু হুরায়রা। বয়ান পেশ করবেন নাইওরপুল জামে মসজিদের ইমাম মাওলানা নজমুদ্দিন ক্বাসেমী।
দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
সরকারী আলীয়া মাদরাসা মাঠে আন্জুমানে খেদমতে কুরআন সিলেট-এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুস সালাম-আল মাদানী। এই জামায়াতে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।
কুদরত উল্লাহ জামে মসজিদে পৃথক ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়, ইমামতি করবেন শায়েখ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী। দ্বিতীয় জামাত হবে সাড়ে ৮টায়, ইমামতি করবেন হাফেজ মাওলানা মিফতাহুদ্দীন এবং তৃতীয় জামাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে, ইমামতি করবেন হাফেজ মাওলানা হোসাইন আহমদ।
নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
এছাড়াও নগরীর টিলাগড় ঈদগাহ মাঠসহ বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও মাঠে ঈদের জামাত অনুষ্টিত হবে।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed