সিলেটে মার্কেটে আগুন, আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর জিন্দাবাজারের জালালাবাদ মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পরে প্রায় এক ঘন্টা চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (২১ এপ্রিল) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
প্রচণ্ড ধোঁয়ায় কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হয়েছে। তবে তাৎক্ষণিক আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি কর্তৃপক্ষ।
ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, মার্কেটের একটি জুতার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সিলেটের স্টেশন অফিসার বেলাল হোসেন জানান,আগুন লাগার খবরে আমাদের ৬ টি ঘটনাস্থলে আসে। প্রথমদিকে প্রচুর ধোয়া ছিলো পুরো মার্কেট জুড়ে। আমরা কাজ শুরু করার পর আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। তিন তলার একটি জনাকীর্ণ জুতার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সেখানে আমরা প্রচুর সিগারেটের অবশিষ্টাংশ পেয়েছি। জুতার গোডাউনের পাশের একটি স্কুল ড্রেসের দোকান ও কাগজের দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। এসকল দোকানের ব্যবসায়ীদের সাথে আলাপ করে আমরা ক্ষয়ক্ষতির বিস্তারিত বলতে পারবো।
সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed