Main Menu

গোলাপগঞ্জে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের তিন হাজার আশি পরিবারের হাতে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী তুলে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বিভাগের চার জেলার ১০টি স্থানে এই খাদ্য উপহার বিতরণ করা হয়।

Manual6 Ad Code

সকাল ১১টার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে প্রায় চারশ’ দু:স্থ পরিবারের হাতে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী তুলে দেন ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী ওএসপি (বার), এসজিপি, এনডিসি, পিএসসি।

Manual1 Ad Code

ঈদ উপহার বিতরণকালে মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী বলেন, ‘সেনাবাহিনী সবসময় দেশ ও মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। গেল ভয়াবহ বন্যায় সেনাবাহিনী সিলেটের বিপর্যস্ত মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছিল। উদ্ধার কার্যক্রম থেকে শুরু করে খাদ্যসহায়তা পর্যন্ত দিয়েছে সেনাবাহিনী। এবার পবিত্র ঈদুল ফিতরে দু:স্থ মানুষের মুখে হাসি ফুটাতে সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি’র দিক নির্দেশনায় ঈদ উপহার বিতরণের উদ্যোগ নেওয়া হয়।

Manual1 Ad Code

এদিকে, সিলেটের গোলাপগঞ্জ ছাড়াও জেলার গোয়াইনঘাট, কানাইঘাট, বিশ্বনাথ, জৈন্তাপুর, মৌলভীবাজার জেলার কুলাউড়া, জুড়ি, সুনামগঞ্জ জেলার ছাতক, কোম্পানীগঞ্জ এবং হবিগঞ্জ জেলার মাধবপুর ও লাখাইয়ে দু:স্থ লোকজনের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে মোট ৩ হাজার ৮০টি পরিবার এই উপহার পান।

Manual1 Ad Code

উপহার সামগ্রীর মধ্যে ছিল- সাধারণ চাল, চিনিগুড়া চাল, ময়দা, ডাল, তেল, চিনি, লবন, সেমাই, চা ও গুড়ো দুধ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code