সিলেটে বাইক-পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় মোটর সাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন।
সোমবার (১৭ এপ্রিল) বিকাল ৫টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম দ্বীন ইসলাম (৪০)। তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করা হয়।
দ্বীন ইসলাম ফেনী জেলার বনানীপাড়ার মৃত ছোরাব মোল্লার ছেলে।
এ দুর্ঘটনায় গুরুতর আহত সুমন মিয়া (৩২), চাঁন মিয়া (৩২), শিমুল মিয়া (৩৮), আক্তার হোসেন (৩৫) ও সিরাজ মিয়াকে (৩০) ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ওসি শামসুদ্দোহা। তিনি জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। অভিযোগ পেলে আইননুসারে ব্যবস্থা নেয়া হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed