জাফলংয়ে পর্যটকের লাশ উদ্ধার, স্ত্রী পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন কেন্দ্র সংলগ্ন বল্লাঘাটের একটি হোটেলের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ এপ্রিল) বেলা আড়াইটার দিকে যুবকের লাশ উদ্ধার করা হয়।
ওই যুবকের নাম আল ইমরান (৩৩)। তাঁর বাড়ি কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায়।
হোটেলের রেজিস্ট্রার ঘেঁটে দেখা যায় ওই ব্যক্তির নাম আল ইমরান (৩২) তিনি আব্দুল জব্বারের ছেলে। বর্তমান ও স্থায়ী ঠিকানার জায়গায় শুধু ‘ঢাকা’ লেখা রয়েছে। তার সঙ্গে থাকা নারীর নাম লেখা হয়েছে খোশনাহার (২০)। তারা দুজন স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দেন এবং জাফলং আগমনের উদ্দেশ্য ছিল ভ্রমণ।
পুলিশ জানায়, আল ইমরান তার স্ত্রী খোশনাহারকে সঙ্গে নিয়ে জাফলংয়ে ঘুরতে আসেন। সেখানে তারা দুজন বল্লাঘাটের হোটেল রিয়ারভিউ এর ১০১ নম্বর কক্ষে অবস্থান করেন। সোমবার দুপুরে ওই হোটেলের পাশে আল ইমরানের লাশ পড়ে থাকার খবর পায় পুলিশ। এরপর লাশ উদ্ধার করা হয়।
জাফলং টুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রতন শেখ জানান, হোটেল রিভার ভিউয়ের অবস্থান নদীর একদম কাছেই। দুপুরের দিকে আমরা হোটেলের নিচে নদীর পাড়ে একটি মরদেহ পড়ে থাকার খবর পাই। এসে মরদেহ দেখে যেটুকু জেনেছি ওই ব্যক্তি রোববার রাত ৭টা ৫০ মিনিটের দিকে হোটেল রিভার ভিউয়ের ১০১ নম্বর কক্ষে উঠেন। সঙ্গে তার স্ত্রী পরিচয়ে একজন নারী ছিলেন। বর্তমানে তার লাশ পাওয়া গেলেও ওই নারী পলাতক রয়েছেন। আমরা বিস্তারিত তদন্ত করছি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed