সিলেটে পিতার হাতে শিশুপুত্র খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শহরতলীতে এক শিশুপুত্রকে কুপিয়ে খুন করেছে পাষন্ড বাবা। সোমবার (১৭ এপ্রিল) সকাল ৮টায় সিলেটের বিমানবন্দর থানাধীন বাউরকান্দি গ্রামে মো. রাব্বি (৪) নামের এক শিশুকে কুপিয়ে খুন করেছে তার পাষন্ড বাবা রতন মিয়া।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি মঈন উদ্দিন সিপন।
পরিবারের বরাত দিয়ে ওসি মঈন উদ্দিন সিপন জানান, সকালে রতন মিয়া ছেলেকে বাড়ির পুকুরে নিয়ে গোসল করান। এরপর খাবার খেতে দেন। খাবার খাওয়ার পর হঠাৎ দা দিয়ে কুপিয়ে চারবছর বয়সী শিশুটিকে খুন করেন। হঠাৎ কেন শিশুসন্তানকে খুন করলেন এ ব্যাপারে রতন মিয়া পরিস্কার করে কিছু বলছেন না বলে জানান ওসি।
Related News
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More



Comments are Closed