জৈন্তাপুরে প্রতিবন্ধিদের ভূমি দখলের অভিযোগ
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে পাহাড় খেকো চক্রের সদস্য কর্তৃক প্রতিবন্ধিদের জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের শিকারখাঁ গ্রামের মৃত ইসমাইল আলীর মেয়ে রাজিয়া খতুন সহ তার প্রতিবন্ধি ২ ভাই সহ ১ বোনের মৌরসী সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছে। বিবাদীর সাথে তপসিল বর্নিত ভূমি নিয়ে রিরোধ চলে আসছে। বিরুদের জের ধরে উপজেলার চিহ্নিত পাহাড় খেকু চক্রের একাধিক মামলার আসামী একই গ্রামের মৃত আবুল হাসনাতের ছেলে হাবিবুর রহমান (৩৫) কর্তৃক গত ১০ এপ্রিল দিবাগত রাত সাড়ে ৩টায় জোর পূর্বক অসহায় প্রতিবন্ধিদের শিকারখাঁ মৌজার, ৩২৭নং এসএজেল, ৭৫নং এসএ খতিয়ানের ২১৭নং দাগের ৮৬.৫০ শতক ভূমি দখলের চেষ্টা চালায়।
প্রতিবন্ধিদের ভূমি দখলের ঘটনায় ন্যায় বিচারের আশায় বোন রাজিয়া বেগম বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed