Main Menu

জকিগঞ্জে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধের

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় বাসের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যে ৬টার দিকে জকিগঞ্জ-আটগ্রাম সড়কের নান্দিশ্রী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হারিছ আলী (৭০) উপজেলার পলাশপুর গ্রামের মৃত সইব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃদ্ধ হারিছ আলী একটি গাড়ি থেকে নেমে সড়ক পারাপারের সময় বেপরোয়া গতির বাসটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে চাকার নিচে পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। উত্তেজিত জনতা বাসটি আটক করেন।

খবর পেয়ে জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং বাসটি জব্দ করে।

জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অভিযুক্ত চালককে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

 

Share





Related News

Comments are Closed