ছাতকে জামাইয়ের হাতে শ্বশুর খুন, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে জামাইয়ের দা’র কোপে শ্বশুর খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ধারণ বাজার এলাকায়।
জামাই সেলিম উদ্দিন পেশায় সিএনজি অটোরিকশা চালক, গ্রামের বাড়ি ইউনিয়নের সাউদপুরে। তিনি থাকেন ধারণ বাজার সংলগ্ন একটি ভাড়াটে বাসায়।
শনিবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে শ্বশুর মকবুল আলীকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ খুরমা ইউনিয়নের গোরাদেও গ্রামের বাসিন্দা শ্বশুর মকবুল আলীকে বাসায় খবর দিয়ে আনেন সেলিম উদ্দিন। রাতে বাসায় শ্বশুরের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেলিম উদ্দিন দা দিয়ে কুপিয়ে মকবুল আলীকে হত্যা করেন।
মকবুল আলীকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।
এলাকার লোকজন সেলিম উদ্দিন ও তার ভাই আইন উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
স্থানীয় ইউপি সদস্য হেলাল আহমদ, মকবুল আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক দুইজনকে আটকের বিষয় নিশ্চিত করে বলেন, আটক সেলিম উদ্দিনও গুরুতর আহত। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Related News
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More
জগন্নাথপুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষেরRead More



Comments are Closed