আবার বাড়লো স্বর্ণের দাম, ভরি ৯৮ হাজার ৪৪৪ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আবার স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। দাম কমার পাঁচ দিন পর বাড়ানো হলো স্বর্ণের দাম।
শনিবার (১৫ এপ্রিল) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভালোমানের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯৮ হাজার ৪৪৪ টাকা। যা এতদিন ছিল ৯৭ হাজার ১৬১ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থানীয় মার্কেটে পাকা স্বর্ণের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (১৬ এপ্রিল) থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ দাম বলবৎ থকবে।
এর আগে গত ১০ এপ্রিল স্বর্ণের দাম কমানো হয়। তার পাঁচদিন পরই মূল্যবান ধাতুটির মূল্য বৃদ্ধি পেলো। ওইদিন দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল ৯৭ হাজার ১৬১ টাকা। যা এতদিন ছিল ৯৯ হাজার ১৪৪ টাকা।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed