Main Menu

শ্রীমঙ্গলে ফসলি জমি থেকে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউপির সাইটুলা গ্রামের আবুল হোসেনের শিশুপুত্র মাহিন মিয়ার গলাকাটা লাশ পাওয়া গেছে।

শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে ফসলি জমিতে তার লাশ পাওয়া যায়।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত থেকে মাহিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে এলাকায় মাইকিং করা হয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়।

খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আমিনুল ইসলাম, এসআই তীথংকর দাস ও সুব্রত চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন করেন। এসআই তীথংকর দাস মরদেহ’র সুরতহাল প্রতিবেদন তৈরি পূর্বক উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে, ময়নাতদন্ত শেষে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share





Related News

Comments are Closed