যুক্তরাষ্টে ব্যাংকে বন্দুকধারীর গুলিতে নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লুইসভিলে শহরের একটি ব্যাংকে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন।
স্থানীয় সময় সোমবার (১০ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটেছে বলে নগর পুলিশ বিভাগ টুইটারে জানিয়েছে।
লুইসভিল মেট্রো পুলিশ ডিপার্টমেন্টের ডেপুটি চিফ পল হামফ্রে জানিয়েছেন, পুলিশ সংবাদ পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছেন। তার উদ্দেশ্য কী হতে পারে তা এখনও জানা যায়নি। এই মুহূর্তে ওই এলাকায় আর কোনো হুমকি নেই।
মেট্রো পুলিশ ডিপার্টমেন্টের উপপ্রধান বলেন, ব্যাংকের ভেতরে পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া একজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার গোলাগুলির পর ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবার এবং লুইভিল শহরের জন্য প্রার্থনার অনুরোধ জানান।
সূত্র : দ্য নিউ ইয়র্ক টাইমস
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed