কম দামের নতুন বাইক আনলো হোন্ডা
প্রযুক্তি ডেস্ক: মধ্যবিত্তদের কথা চিন্তা করে কম দামে নতুন মোটরাসাইকেল নিয়ে এসেছে বিশ্বখ্যাত ব্র্যান্ড হোন্ডা। বাইকটির নাম দেওয়া হয়েছে ‘শাইন ১০০’। টিভিএস মেট্রো, হিরো স্পেলনডর এবং বাজাজ প্লাটিনার মতোই পছন্দের তালিকায় উঠে আসতে পারে হোন্ডার এই বাইকটি।
‘শাইন ১০০’-তে রয়েছে ৯৮ দশমিক ৯৮ সিসির বিএস সিক্স ইঞ্জিন। থাকছে ৪ স্পিড একটি গিয়ারবক্স। বাইকটির সামনে থাকছে টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন এবং পেছনে দুইটি হাইড্রোলিক শক। সামনের চাকায় একটি ১৩০ মিলিমিটারের ড্রাম ব্রেক এবং পেছনে থাকছে ১১০ মিলিমিটারের ড্রাম ব্রেক। থাকছে কম্বি-ব্রেক সিস্টেম। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬৮ মিলিমিটার এবং কার্ব ওজন ৯৯ কেজি।
বর্তমানে ভারতের বাজারে ‘শাইন ১০০’ বাইকটি পাওয়া যাচ্ছে। ভারতীয় মুদ্রায় বাইকটির মূল্য ধরা হয়েছে ৬৪,৯০০ টাকা (এক্স-শোরুম)। বাংলাদেশের বাজারে বাইকটি কবে পাওয়া যাবে সেটি এখনও জানা যায়নি। তবে আশা করা হচ্ছে খুব শিগগিরই বাইকটি দেশের বাজারে আসতে পারে।
Related News
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More
দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ১৮ হাজার টাকা ভাতা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেRead More



Comments are Closed