Main Menu

সিলেটের হাইটেক পার্কে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জের বঙ্গবন্ধু হাইটেক পার্কে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (৮ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু হাইটেক পার্কের ভিতরে কালভার্ট-২ নির্মাণ কাজের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. জফির মিয়া (৫০) কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণী গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বঙ্গবন্ধু হাইটেক পার্কের ভিতরে কালভার্ট-২ নির্মাণ কাজের সময় জফির মিয়া বিদ্যুতায়িত হলে বেলা সাড়ে ১১টার সময় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তার লাশ দেখতে পাই। লাশের সুরতহাল রিপোর্ট করে পোস্টমর্টেমের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করায় হয়েছে।

Share





Related News

Comments are Closed