Main Menu

সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে বৃদ্ধা নিহত, আহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন সাতমাইল পয়েন্টে ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আর ২ জন।

শনিবার (৮ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহত তাহেরা বেগম (৯০) সিলেটের বিশ্বনাথ উপজেলার আমতৈল গ্রামের মৃত আব্দুল হান্নানের স্ত্রী।

এ দুর্ঘটনায় আহতরা হলেন দুদু মিয়া (৬০) ও মাহদিয়া (১৪)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ সুরমার সাতমাইল পয়েন্টে দ্রুত গতির একটি ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।

এতে তাহেরা বেগম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আর মারাত্মক আহত অবস্থায় দুদু মিয়া ও কিশোরী মাহদিয়াকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি শামসুদ্দোহা পিপিএম। তিনি বলেন, পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বৃদ্ধা নিহত হন। ট্রাকটি আটক সম্ভব হয়নি।

Share





Related News

Comments are Closed