ঈদুল ফিতরে শাবিপ্রবিতে ২১ দিন ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ২১দিন বন্ধ থাকছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান।
তিনি জানান, ইস্টার সানডে, বাংলা নববর্ষ, পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে সোমবার (১০ এপ্রিল) থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বুধবার (১২ এপ্রিল) থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সব দপ্তরে ছুটি ঘোষণা করা হয়েছে। এতে আগামী ১০ এপ্রিল সোমবার থেকে ৩০ এপ্রিল পর্যন্ত টানা ২১ দিন বন্ধ থাকছে ক্যাম্পাস।
অন্যদিকে ২৮ ও ২৯ এপ্রিল সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ৩০ এপ্রিল থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম পুনরায় চালু হবে বলে জানান তিনি।
Related News
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More
ঢাকায় মারা যাওয়া ভারতীয় নাগরিকের মরদেহ তামাবিল দিয়ে হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় বিমানের জরুরি অবতরণের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ভারতীয় নাগরিক অঞ্জনা ভৌমিকেরRead More



Comments are Closed