সিলেটে বাস কাউন্টারের সামন থেকে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা থেকে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর দেড়টার দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্ত্বরস্থ গ্রীণ লাইন বাস কাউন্টার সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শামসুদ্দোহা বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে হুমায়ুন রশিদ চত্বরস্থ গ্রীণ লাইন বাস কাউন্টার সংলগ্ন রাস্তা থেকে ওই চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তারা ওই সময় ছিনতাইয়ের চেষ্টা করছিলেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেট নগরীর শাহপরাণ থানার টিকরপাড়া গ্রামের বাসিন্দা আজিজুর রহমান (৪৫), খাদিমপাড়া গ্রামের মোঃ ইদ্রিছ আলী (৩৫), শিবগঞ্জ সোনারপাড়া এলাকার বাসিন্দা সায়মন (২২) ও পীরেরবাজার বলাকা আবাসিক এলাকার ফারহান আহমদ (২৪)। তাদের কাছ থেকে দুটি চাকু উদ্ধার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শুক্রবার (৩১ মার্চ) আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed