শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের বিভিন্ন এলাকায়
বৈশাখী নিউজ ডেস্ক: সঞ্চালন লাইনে উন্নয়নকাজের জন্য শনিবার (১ এপ্রিল) ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন সিলেট মহানগরের বেশ কয়েকটি এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত টানা সাত ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
১১ কেভি এমসি কলেজ ফিডারের আওতাধীন কাজীটুলা, মক্তবগলি, কাহের মিয়ার গলি, চাষনী পীর মাজার এলাকা, গোয়াইটুলা, হাজারীবাগ আ/এ, হোসনাবাদ আ/এ, সৈয়দপুর, শাহী ঈদগাহ থেকে হার্ট ফাউন্ডেশন, টিবিগেইট ও এর আশপাশের এলাকায় বিদ্যুৎ সর্বরাহ বন্ধ থাকবে।
বিষয়টি শুক্রবার (৩১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed