ওসমানীনগরে জিলাপির কড়াইয়ে পড়ে দগ্ধ সেই লিমন আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে গরম তেলের কড়াইয়ে পড়ে দগ্ধ হওয়া জাতীয় পার্টি নেতা তাজিদ বকস লিমন (৫৫) আর নেই।
তিনি উপজেলার গোয়ালাবাজার ইউপির নিজ করনসী গ্রামের মৃত খিদির বক্সের ছেলে ও ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক।
উপজেলার গোয়ালাবাজারে মহাসড়কের পাশে ফুটপাতে জিলাপি তৈরির কড়াইরে মধ্যে পরে গুরুতর দগ্ধ হন লিমন। পরে আহত অবস্থায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার (৩১ মার্চ) সকালে তাকে একটি প্রাইভেট হাসপাতলে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
তাজিদ বকস লিমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পরিষদের সাবেক সদস্য ও যুবসংহতি নেতা আশিক মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গোয়ালাবাজারে অভিজাত কনফেকশনারী স্বাদের পাশের ছুরাব মিয়ার ঘড়ির দোকানে একটি ঘড়ি মেরামত করতে দেন তাজিদ বক্স লিমন।
এ নিয়ে ইফতার পূর্ব মুহুর্তে ছুরাবের সাথে লিমনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে পাশে ফুটপাতে থাকা স্বাদের জিলাপি তৈরির কড়াইয়ের মধ্যে পরে দগ্ধ হন লিমন। জিলাপি তৈরীর গরম তেলে তার শরীর ঝলসে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেন।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed