সুনামগঞ্জে শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জ, দিরাই উপজেলাসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ও বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এ সময় আধাঘণ্টা ব্যাপী চলতে থাকা ঝড়ো বৃষ্টিতে প্রায় ৬ মিনিটের ওপরে ছোট ও মাঝারি আকারে শিলাবৃষ্টি হয়েছে।
রোববার (২৬ মার্চ) রাত ১০টায় ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি শুরু হয়।
স্থানীয় কৃষকরা জানান, শিলাবৃষ্টির আঘাতে হাওরের আগাম জাতের বি-২৮ ও অন্যান্য জাতের ধানগাছের ব্যাপক ক্ষতি হয়েছে। যে ক্ষতি পুষিয়ে উঠা সম্ভবত নয়।
জেলা কৃষি সম্প্রসারণ অফিসার বিমল চন্দ্র সোম জানান, শিলাবৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতির বিষয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। সরেজমিন পরিদর্শন শেষে বিস্তারিত জানা যাবে।
Related News
সুনামগঞ্জে তিন মাসে নিখোঁজের ৩৭ জিডি, ২০ জনই শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: সন্তানকে সকালে স্কুলে পাঠিয়ে নিশ্চিন্ত থাকতে পারছেন না সুনামগঞ্জের অভিভাবকরা। স্কুলে যাচ্ছেRead More
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ১জন নিহত, ৪০টি বাড়িতে লুটপাট
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লায় পতিত জমির দখল নিয়ে গ্রামের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহতRead More



Comments are Closed