রাতে ৫ ঘণ্টা বন্ধ থাকবে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সদরপুর সেতুর অ্যাপ্রোচে ধসে যাওয়ায় শনিবার (২৫ মার্চ) দিবাগত রাত ১টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত ৫ ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ থাকবে।
শনিবার (২৫ মার্চ) রাতে সড়ক ও জনপথ বিভাগ সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামানিক এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ওই সেতুর অ্যাপ্রোচে ধসে যাওয়ায় বেইলি সেতু নির্মাণের জন্য সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ সুনামগঞ্জ।
জানা গেছে, সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের ওই সেতুর সুনামগঞ্জের দিকের অ্যাপ্রোচের মাটি এর আগেও কয়েকবার ধসে যায়। সেখানে বেইলি সেতু নির্মাণ করে সড়ক চলাচল উপযোগী করে সড়ক বিভাগ। পরে ধসে যাওয়া অংশে ব্লক ফেলাসহ এখনও সংস্কার কাজ চলমান আছে। এর মধ্যেই নতুন করে আবারও সিলেটের দিকের অ্যাপ্রোচের মাটি ধসে গেছে। এতে সড়কে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। তাই সিলেটের দিকের অংশেও নতুন করে বেইলি সেতু নির্মাণ করার জন্য শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত সড়ক বন্ধ রেখে সেতু নির্মাণ করা হবে। এ কারণে শনিবার রাত ১টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত ৫ ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ থাকবে।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামানিক জানান, সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের শান্তিগঞ্জের সদরপুরে সেতুর অ্যাপ্রোচ মাটি সড়ে যাওয়ায় সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। বেইলি সেতু সংযোগের মাধ্যমে যান চলাচল অব্যাহত রাখতে শনিবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত সড়ক বন্ধ রাখা হবে। এ সময় বাস, ট্রাক সুনামগঞ্জে না ঢোকার আহ্বান জানাচ্ছি। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছি।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed