খালার জানাজা শেষে বাড়ি ফেরা হলোনা দুই ভাইয়ের
বৈশাখী নিউজ ডেস্ক: খালার জানাজা পড়ে বাড়ি ফেরা হলোনা আপন দুই ভাইয়ের। সড়ক দুর্ঘটায় কেড়ে নিয়েছে তাদের প্রাণ। এ ঘটনায় চালকসহ অপর ৩ যাত্রী গুরুতর আহত হন।
শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা পৌণে ৭টায় হবিগঞ্জ-বানিয়াচং সড়কের ভাটিপাড়া এলাকায় সিএনজিচালিত অটোরিক্সা ও লরির মুখোমুখি সংঘর্ষে আব্দুল মঈন (৬৫) ও তার আপন ভাই তাজ উদ্দিন (৪৫) নিহত হয়েছেন।
তারা বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের ছিলাপাঞ্জা গ্রামের মৃত কালাই উল্লাহর পুত্র।
জানা গেছে, উপজেলার উজিরপুর গ্রামে খালার জানাজা শেষে সিএনজিচালিত অটোরিক্সা যোগে বাড়ি ফিরছিলেন আব্দুল মঈন ও তাজ উদ্দিন।
ভাটিপাড়া নামকস্থানে আসার পর একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed