ভোলায় বাস-অটোরিকশা সংঘর্ষ, কলেজছাত্রীসহ নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীসহ চারজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯টায় বোরহানউদ্দিন উপজেলায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পলিটেকনিক ইনস্টিটিউট-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কয়সর মাতব্বরের মেয়ে রিমা (১৭), একই এলাকার জাহাঙ্গীরের মেয়ে শিখা (১৭) ও একই এলাকার বাসিন্দা মো. কালাম (৫৫)।
জানা গেছে, নিহতরা দৌলতখান উপজেলার মধ্য জয়নগর এলাকা থেকে অটোরিকশায় করে বাংলা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বাংলাবাজারের দক্ষিণ পাশে অতোরদ্দি এলাকায় এলে বিপরীত দিক থেকে একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বোরহানউদ্দিন থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মনজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পানিতে ডুবে একই বাড়ির ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছেRead More
ভোলায় বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলায় পৃথক ঘটনায় বোরহানউদ্দিন ও দৌলতখানে তিনজনের মৃত্যু হয়েছে। বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট বাবাকেRead More



Comments are Closed