শরীয়তপুরে বজ্রপাতে প্রবাসীসহ নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: শরীয়তপুরের জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলায় বজ্রপাতে প্রবাসীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও এক শিশু।
বুধবার (১৫ মার্চ) দুপুরে জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নে এবং ভেদরগঞ্জ মহিষার ও ছয়গাও ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের উমরদি মাদবরকান্দি গ্রামের জাহাঙ্গীর মোল্লার ছেলে সিফাত মোল্লা ও ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের মহিষার গ্রামের মোসলেম মালের স্ত্রী আনোয়ারা বেগম এবং সৌদি প্রবাসী নাদিম মুন্সি নাজিমপুরের বাসিন্দা।
আহত শিশু কাচারিকান্দি গ্রামের সেলিম শেখের মেয়ে সুরা (২)।
জানা গেছে, সিফাত মোল্লা বাড়ির পাশের মাঠে কৃষি কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া নিজ ঘরে শিশু সুরা খেলছিল, এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হন। পরে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন।
এদিকে আনোয়ারা বেগম মাঠ থেকে গরু আনতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে নিহত হন এবং নাজিমপুরে মাছের প্রজেক্টে খাদ্য দিতে গিয়ে সৌদি প্রবাসী নাদিম মুন্সি নামের এক যুবক বজ্রপাতে নিহত হন।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed