সাড়ে ৪ ঘণ্টা পর সিলেট রুটে রেল যোগাযোগ স্বাভাবিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রায় সাড়ে চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মৌলভীবাজারের কুলাউড়ায় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া স্টেশন মাস্টার রুমান আহমদ।
তিনি জানান, সিলেট থেকে ইঞ্জিন নিয়ে আসার পর রাত প্রায় সাড়ে আটটার দিকে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি সিলেট অভিমুখে যাত্রা করে।
উল্লেখ্য, মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল চারটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি কুলাউড়া উপজেলার বরমচাল ও ভাটেরা স্টেশনের মধ্যখানে এসে ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed