সিলেটে ভুয়া ডাক্তারকে কারাদন্ড ও জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: র্যাব-৯, সিলেট ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজন ভুয়া দন্ত চিকিৎসককে ৫০ হাজার টাকা অর্থদণ্ডসহ ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত মো. সাইদুল ইসলাম (৩৪) সিলেট নগরীর কাজীটুলা এলাকার বাসিন্দা মো. আব্দুল মালেকের ছেলে।
রোববার (১২ মার্চ) বিকেলে কাজীটুলা এলাকার স্ট্যাডার্ড ডেন্টাল কেয়ার এন্ড ক্যাপ সেন্টারে জেলা প্রশাসন ও র্যাব ৯ যৌথ অভিযান চালিয়ে ভুয়া ডাক্তারকে কারাদণ্ড ও জরিমানা করা হয়।
জেলা প্রশাসন ও র্যাব সূত্রে জানা যায়, ডা: আশরাফুজ্জান ও ডা: মো: সাদ্দাম হোসেনের প্যাড ও সাইন বোর্ড ব্যবহার করে দীর্ঘ দিন থেকে কাজীটুলা এলাকায় স্ট্যান্ডার্ড ডেন্টাল কেয়ার এন্ড ক্যাপ সেন্টারে ভুয়া ডাক্তার হয়ে সাধারন মানুষের সাথে প্রতারণা করে আসছে মো: সাইফুল আলম। রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তারকে গ্রেফতার করা হয়।এ সময় উক্ত প্রতিষ্ঠান থেকে ভিজিটিং কার্ড, সিল, প্রেসক্রিপশন ফরম ও বিভিন্ন ধরনের দাঁতের মডেল জব্দ করা হয়।
সিলেট জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
তাঁকে সহযোগিতা করেন র্যাব-৯ এর মেজর মাহফুজুর রহমান ও সহকারী পুলিশ সুপার আফসান আলমসহ র্যাবের একটি দল।
সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেড ও সিনিয়র সহকারী কমিশনার শাহিনা আক্তার বলেন, ডা: আশরাফুজ্জান ও ডা: মো: সাদ্দাম হোসেনের প্যাড ব্যবহার করে মো: সাইফুল আলম দীর্ঘ দিন ধরে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাই। এ সময় তার ডাক্তারি সনদ ও কাগজ পত্র, কোনো প্রমাণ না পাওয়ায় তাকে ১ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছি।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed