ইউপি নির্বাচন, সিলেট সদরে যান চলাচলে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার তিন ইউনিয়নে আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। সিলেট সদর উপজেলার আওতাধীন খাদিমনগর, খাদিমপাড়া ও টুকেরবাজার ইউনিয়ন পরিষদের ৩৩টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
শনিবার (১১ মার্চ) সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ, বিপিএম (বার) পিপিএম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তি আনুযায়ী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মঙ্গলবার (১৪ মার্চ) দিবাগত ১২ টা থেকে ভোট গ্রহণের পরের দিন শুক্রবার (১৭ মার্চ) দিবাগত রাত ১২ টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
একই সাথে নির্বাচনের আগের দিন বুধবার (১৫ মার্চ) দিবাগত ১২টা হতে ভোট গ্রহণের দিন বৃহস্পতিবার (১৬ মার্চ) দিবাগত রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, বেবীট্যাক্সি, অটোরিক্সা, মাইক্রোবাস, জীপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো, লঞ্চ, ইজিবাইক, ইঞ্জিনবোট ও স্পীটবোট সমূহের চলাচল বন্ধ থাকবে। তবে জনগণ তথা ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ইঞ্জিন চালিত ক্ষুদ্র নৌযান নিষেধাজ্ঞা বহির্ভূত থাকবে।
এছাড়া সোমবার (১৩ মার্চ) দিবাগত ১২টা থেকে রবিবার (১৯ মার্চ) দিবাগত রাত ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তবে পরিপত্র অনুযায়ী নির্বাচনে প্রার্থী, আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের জন্য এই নির্দেশ প্রযোজ্য হবে না। পর্যবেক্ষক ও পোলিং এজেন্টদের যানবাহনে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত স্টিকার ব্যবহার করতে হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed