দক্ষিণ কোরিয়া প্রবাসী অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা
প্রবাস ডেস্ক: দক্ষিণ কোরিয়া প্রবাসী অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে দক্ষিণ কোরিয়া প্রবাসী মো. আবু সায়েমকে সভাপতি, আসাদুজ্জামান সজীবকে সাধারণ সম্পাদক ও ফয়সাল আহমেদকে সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়েছে।
এর আগে গত ১লা মার্চ দক্ষিণ কোরিয়ার নতুন কমিটি গঠন বিষয়ক উপ-কমিটির পক্ষ থেকে নতুন সভাপতি, সাধারণ সম্পক ও সাংগঠনিক সম্পাদক নির্ধারণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি এনায়েত হোসেনের সভাপতিত্বে সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক তারেকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আহমেদ, তথ্য ও প্রযুক্তি বিষয় সম্পাদক ইঞ্জিনিয়ার মনির হোসেন।
৪৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নেতৃবৃন্দকে সততা, ন্যায়-নীতি, আদর্শ বজায় রেখে প্রবাসীদের বিভিন্ন সেবামূলক কার্যক্রম সম্পাদন এবং বাংলাদেশে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে অবদান রাখার অঙ্গীকার করেছেন।
Related News
মিশিগানে মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ
প্রবাস ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ। দীর্ঘRead More
জাল নথির কারণে নিউজিল্যান্ডে ৭০ শতাংশ বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: জাল নথিপত্রের বিষয়ে যাচাই-বাছাই জোরদার করায় নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হারRead More



Comments are Closed