রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৪
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজার এলাকার একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ১২ জন পুরুষ, দুজন নারী। এ ঘটনায় আহত হয়েছে শতাধিক ব্যক্তি। দুর্ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ সংবাদ মাধ্যমকে জানান, বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রথমে পাঁচটি ইউনিট উদ্ধারকাজে যোগ দেয়। বর্তমানে ১১টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।’
নিহতের সংখ্যা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইন-চার্জ বাচ্চু মিয়া জানান, হাসপাতালে ১৪ জনের মরদেহ আনা হয়েছে।
ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) জাফর হোসেন বলেন, আমরা আহতদের ঢামেক হাসপাতালে পাঠাচ্ছি। পুলিশ ও ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা উদ্ধার কাজ চালাচ্ছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্ফোরণে অন্তত ১০০ জন আহত হয়েছেন। বিস্ফোরণে পাশাপাশি থাকা একটি সাত তলা ও একটি পাঁচ তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটি ভবনেরই সবগুলো তলার জানালার কাঁচ উড়ে গেছে।
এর আগে, গত শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন লিমিটেডে বিস্ফোরণ ও আগুন লেগে এ পর্যন্ত সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। ঠিক পরদিন রোববার ঢাকার সায়েন্স ল্যাবের কাছে এক ভবনে বিস্ফোরণে তিনজন নিহত হয়। আজ আবার বিস্ফোরণের ঘটনা ঘটল। এ বিস্ফোরণের কারণ কী, তা ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তা নিশ্চিত করে বলতে পারেননি।
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed