চট্টগ্রামে চলন্ত ট্রেনে বাসের ধাক্কা, নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামে একটি চলন্ত ট্রেনে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নগরের ইপিজেড থানার পদ্মা-মেঘনা-যমুনা ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সোমবার (৬ মার্চ) রাত সাড়ে নয়টায় সড়কের মেঘনা অয়েলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. আজিজুল হক (৩০), আসাদুজ্জামান (৩০) ও মিটন কান্তি দে (২৫)। এর মধ্যে আজিজুল রেলের পয়েন্টসম্যান। আসাদুজ্জামান নগরের চট্টগ্রাম ইপিজেডের ইয়াংওয়ান কারখানার কোয়ালিটি সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। অন্যজনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। তিনজনকেই কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মুহাম্মদ ইমরান জানান, মেঘনা অয়েলে আগে থেকে তেলভর্তি ওয়াগন ছিল। সেগুলো আনার জন্য রেলের একটি ইঞ্জিন যাচ্ছিল। এ সময় সংকেত দেওয়া হয়। কিন্তু সংকেত উপেক্ষা করে একটি যাত্রীবাহী বাস রেলের ইঞ্জিনের ওপর এসে পড়ে। এতে ঘটনাস্থলেই রেলের পয়েন্টসম্যান আজিজুল হক নিহত হন।
Related News
চট্টগ্রামে পিকনিকের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী একটি পিকনিকের বাস খাদে পড়েRead More
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More



Comments are Closed