ফকির আহমদ আলী শাহ (রহঃ)’র মাজারে ওরশ মাহফিল রোববার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের বেটুয়ারমুখস্থ ফকির আহমদ আলী শাহ (রহঃ)’র ৮৩তম বার্ষিক ওরশ মাহফিল আগামি ৫ মার্চ রোববার অনুষ্ঠিত হবে। দিনব্যাপী অনুষ্ঠানসূচি শেষে ৬ মার্চ ভোররাতে আখেরি মোনাজাতের মাধ্যমে এ মাহফিল শেষ হবে।
মাহফিল উপলক্ষে মাজার কমিটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গৃহিত কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল, গিলাফ ছড়ানো, সংক্ষিপ্ত আলোচনা, জিকির-আজকার ও তবরক বিতরণ।
ওরশ মাহফিলে সর্বস্তরের মুরিদান ও তরিকত ভক্ত আশেকানদের উপস্থিত হয়ে অশেষ ফয়েজ রহমত হাসিল করার জন্য মাজারের মোতওয়াল্লি ফকির শাহ মোঃ নোয়াব আলী অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, এই ওরশ মাহফিলে আগত অতিথিবৃন্দ, ভক্ত ও আশিকানসহ উপস্থিত সকলকে ‘মাছ-ভাতে’ আপ্যায়িত করা হয় বলে অনেকে এই অনুষ্ঠানকে ‘মাছের ওরশ’ নামে অভিহিত করে থাকেন।-বিজ্ঞপ্তি
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed