গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৪৩
আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা যান্ত্রিক নয় মানুষের ভুলে হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস। এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় গ্রিসের লরিসা শহরের কাছে একটি মালবাহী ট্রেনের সঙ্গে আরেকটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় যাত্রীবাহী ট্রেনটিতে কমপক্ষে সাড়ে তিনশ যাত্রী ছিল। রাজধানী এথেন্সের প্রায় ৩৮০ কিলোমিটার উত্তরে এ দুর্ঘটনায় কমপক্ষে তিনটি ট্রেনের বগিতে আগুন ধরে যায়। লাইনচ্যুত হয়েছে একাধিক বগি।
ঘটনাস্থল পরিদর্শনকালে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস জানান, যাত্রীবাহী ট্রেনটি লাইন পরিবর্তন করে একটি কার্গো চলাচলের ট্র্যাকে ঢুকে পড়লে এই ভয়াবহ বিপর্যয় ঘটে। সংঘর্ষের আগে ট্রেন দুটি একই লেনে বেশ কয়েক কিলোমিটার ধরে চলে।
এরইমধ্যে বিপুল মানুষের হত্যার অভিযোগে লরিসার স্টেশনমাস্টারকে গ্রেফতার করা হয়েছে। এর আগে পদত্যাগের ঘোষণা দেন দেশটির পরিবহনমন্ত্রী।
এঘটনায় নিহত বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা কর্তৃপক্ষের।
ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে দমকলবাহিনী।
এদিকে, দুর্ঘটনার পর গ্রিসের পুরনো রেল ব্যবস্থা, সেবার মান এবং নিরাপত্তা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে দেশজুড়ে।
Related News
যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম ইরানের
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক তেলের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে নিজেদের শর্ত মেনেRead More
পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র মক্কা নগরীসহ সৌদি আরবের একাধিক কৌশলগত অঞ্চলে সম্ভাব্য বিপদের আশঙ্কায় জরুরি ভিত্তিতেRead More



Comments are Closed