জৈন্তাপুরে ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় মাদ্রাসার মুহতামিম আটক
জৈন্তাপুর প্রতিনিধি: সিলোটের জৈন্তাপুুরে ৪র্থ শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার মুহতামিমকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের মানিকপাড়া ঈদগাঁ হতে তাকে আটক করা হয়।
আটককৃত মাসউদ আযহার (৪০) জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের চাক্তা গ্রামের মাওলানা মহিউদ্দিনের ছেলে, রওজাতুল ইসলাম চাক্তা মাদ্রাসার মুহতামিম, জমিয়তের বর্তমান সহ-সাধারণ সম্পাদক এবং হেফাজতে ইসলামের সাবেক উপজেলা সমন্বয়ক।
মামলার বরাত দিয়ে ওসি জানান, ওই ছাত্রী তার বাড়ির পাশের যে মাদ্রাসায় আরবি পড়তে যায় সেখানে শিক্ষকতা করেন মাসউদ আযহার। প্রতিদিনের মতো ঘটনার দিন সকাল ৭টায় মাদ্রাসায় যায় ওই ছাত্রী। পড়ানো শেষে অন্যদের ছুটি দিয়ে মাসউদ আযহার ওই ছাত্রীকে পানি আনতে পাঠান। ছাত্রী পানি নিয়ে এলে অফিস কক্ষের দরজা বন্ধ করে দিয়ে তাকে জাপটে ধরে শ্লীলতাহানি করেন এবং ধর্ষণের চেষ্টা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম মাওলানা মাসউদ আজহার। তখন ছাত্রীটি চিৎকার দিলে তার সহপাঠীরা ছুটে এসে তাকে উদ্ধার করে। এরপর ওই ছাত্রী বাড়িতে ফিরে তার মাকে এ ঘটনা জানায় এবং মা স্থানীয় কয়েকজনের কাছে ঘটনা খুলে বলে বিচার চান। মেয়েটির বাবা সিলেট শহরে রিকশা চালানোর কারণে বাড়িতে অবস্থান না করায় থানায় এসে মামলা করতে তার তিনদিন সময় লেগে যায়।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) এই ধর্ষণচেষ্টার ঘটনাটি ঘটেছে জানিয়ে মঙ্গলবার থানায় মামলা করেন মাদ্রাসাছাত্রীর বাবা। এরপর বিকেলে মাসউদ আযহারকে আটক করা হয়। নির্যাতনের শিকার ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে বুধবার সিলেট আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed