ভারতের মেঘালয় ও মণিপুর রাজ্যে ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মণিপুর ও মেঘালয় রাজ্যে ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ভূকম্পন অনুভূত হয় মেঘালয়ের তুরা এলাকায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ৭। এর আগে কম্পন অনুভূত হয় মণিপুরে। ভারতের জাতীয় ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে এ তথ্য।
মেঘালয়ে ভূমিকম্পের ৫ ঘণ্টা আগে উত্তর-পূর্বের আরও একটি রাজ্যে কম্পন অনুভূত হয়। রাত ২টা ৪৫ মিনিটে কম্পন অনুভূত হয় মণিপুরের নোনে জেলায়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ২।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি কম্পন অনুভূত হয় ভারতের অরুণাচল প্রদেশে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৩ দশমিক ৪। গত ২২ ফেব্রুয়ারি আবার ভূমিকম্প হয় দিল্লি ও এর আশপাশের এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪।
মঙ্গলবার ভূমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তানেও। সেখানে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। একই সময়ে তাজিকিস্তানেও ৪ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। যদিও এসব ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
Related News
মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭Read More
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More



Comments are Closed