ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) সম্পাদক ফরিদ হোসেন এবং ‘যুগের চিন্তা’র সম্পাদক মুরসালিন বাবলা আগামী দুই বছরের জন্য ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৭ ফেব্রুয়ারী) জাতীয় প্রেসক্লাবে এ কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও নুরুদ্দিন আহমেদ সিনিয়র সহ-সভাপতি, নির্মল চক্রবর্তী সহ-সভাপতি, মনিরুল ইসলাম যুগ্ম সম্পাদক, কাওসার রহমান কোষাধ্যক্ষ, নুরুন্নবী রবি জনকল্যাণ সম্পাদক, মিঠুন সরকার সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক এবং আতিকুল ইসলাম দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রফিকুর রহমান, মাহবুব আলম, শারমিন রিনভী, মো. মমিন হোসেন, অঞ্জন রহমান ও গোলাম মজতুবা ধ্রুবকে কার্যনির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed