ওসমানীনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বসত ঘর থেকে তার মরদেহ উদ্ধার করেছে ওসমানীনগর থানা পুলিশ।
আলী আকবর (২৮) তাজপুর ইউনিয়নের উত্তর মজলিশপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে। আলী আকবর পেশায় একজন দিনমজুর।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আলী আকবরকে তার ঘরে ডাকতে গেলে ঘরের দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যরা দরজার ফাঁক দিয়ে দেখেন ঘরের চালের বাঁশের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে রয়েছে তার মরদেহ। খবর পেয়ে ওসমানীনগর থানার পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরী করেন।
ওসমানীনগর থানার এসআই সুবিনয় বৈদ্য জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন আছে।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed