বিশ্বনাথে করবস্থান থেকে নিখোঁজ ব্যক্তির কঙ্কাল উদ্ধার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে করবস্থান থেকে এক নিখোঁজ ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে থানা পুলিশ।
নিখোঁজ ব্যক্তির নাম মো. সেবুল মিয়া। তিনি বিশ্বনাথের পুরান সৎপুর গ্রামের আশ্বদ আলীর ছেলে। শনিবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে কঙ্কালটি উদ্ধার করা হয়।
বিশ্বনাথ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালের আশপাশে একটি জ্যাকেট, এক জোড়া স্যান্ডেল এবং একটি কোমরে বাঁধা কাপড়ের ব্যাগের মধ্যে অন্যান্য কাগজের সাথে একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করে।
সেই পরিচয় পত্রের সুবাদে সেবুল মিয়ার পরিবারকে জানালে তার ভাগিনা ছয়ফুল ঘটনাস্থলে উপস্থিত হয়ে কঙ্কালটি সেবুলের বলে নিশ্চিত করেন।
ছয়ফুল ও সেবুলের ভাই ফারুক মিয়া জানান, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। দু’মাস আগে তার স্ত্রী তাকে ছেড়ে গেলে তার মানসিক অবস্থার আরও অবনতি হয়। এরপর থেকে তাকে আর এলাকায়ও দেখা যায়নি।
ঘটনাস্থলে সিআইডি এবং পিবিআই, সিলেটের ক্রাইম সিন টিম এসে ঘটনাস্থল পরিদর্শনসহ নমুনা সংগ্রহ করেছে।
বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশীদ বলেন, ‘প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে এটি সাবুল মিয়ার কঙ্কাল। কঙ্কালটি উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রির্পোটের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।’
Related News
জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ২৭ নৌকা ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে টাস্কফোর্স অভিযান চালিয়ে ২৭টি নৌকা ধ্বংস করেছে। সোমবার (২১ সেপ্টেম্বর)Read More
জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ জুবেল আহমদ (৩২) নামেRead More



Comments are Closed