বিশ্বনাথে ৩৫ পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ৩৫ পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা অডিটরিয়ামে বিশ্বনাথ ডেভলাপমেন্ট ট্রাস্ট ইউকের উদ্যোগে উপজেলার ৮টি ইউনিয়নের ৩৫টি পরিবারের সদস্যদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রবাসে থাকলেও আমাদের মন থাকে দেশে। দরিদ্র ও অসহায় মানুষের কথা চিন্তা করে প্রবাসীরা সব সময় তাদের হাত প্রসারিত করেন। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব বিষয়ে প্রবাসীদের ভুমিকা আছে এবং থাকবে।
তিনি বলেন, দরিদ্র মানুষের কল্যাণে প্রবাসে গঠিত সবগুলো ট্রাস্ট মানব কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশ্বনাথসব সিলেট বিভাগের সব জায়গায় কল্যাণমূলক কাজ অব্যাহত রয়েছে। এধারা অব্যাহত থাকবে।
ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান রাসেলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড মহিলা কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, এম. এ. মজনু ফোরামের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী মজনু, যুক্তরাজ্য প্রবাসী মোবারক আলী, ফারুক মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed