রাষ্ট্রীয় মর্যাদা ও শ্রদ্ধায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা হুঁশিয়ার আলী
দক্ষিণ সুরমা প্রতিনিধি : রাষ্ট্রীয় মর্যাদা আর হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুঁশিয়ার আলী।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) বিকেল চারটায় লালাবাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে গার্ড অব অনার শেষে রাত নয়টায় তার জন্মভুমি ফুলদি গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নূসরাত লায়লা নীরা’র উপস্থিতিতে তাঁকে গার্ড অব অনার প্রদান করে পুলিশের একটি চৌকস দল।
এসময় দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান তালুকদার,৬ নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্বোয়াজিদুল হক তুহিন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম চৌধুরী ছন্দান মিয়াসহ স্হানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
ফুলদি গ্রামে হাজারো মানুষের অংশগ্রহণে এ নামাজে জানাযায় ইমামতি করেন মরহুমের পুত্র নিপু আহমদ।
জানাযার নামাজ পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামীলীগ নেতা হাজী ফারুক আহমদ, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈনুল ইসলাম, ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্বোয়াজিদুল হক তুহিন, সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, পীর ফয়জুল হক ইকবাল, বিশিষ্ট রাজনীতিবিদ ফালাকুজ্জামান চৌধুরী জগলু, লোকমান আহমদ, মোল্লারগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খান, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম চৌধুরী ছন্দান মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মুহিদ হোসেন, লালাবাজার কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক আমিনুর রহমান চৌধুরী শিফতা, বিশিষ্ট সমাজসেবী শহিদুর রহমান, লায়েক আহমদ জিকু, মরহুমের চাচাতো ভাই আব্দুল হক জগলু ও ছেলে নিপু আহমদ।

বীর মুক্তিযোদ্ধা হুঁশিয়ার আলী গত ২২ ফেব্রুয়ারী বুধবার বাংলাদেশ সময় সাড়ে পাচটায় আমেরিকার নিউইয়র্ক সিটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
লালাবাজার ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুঁশিয়ার আলী লালাবাজার স্কুল অ্যান্ড কলেজ, লালাবাজার ফাজিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সাবেক সভাপতি, দক্ষিন সুরমা কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য, সিলেট জেলা চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি, সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক আহবায়ক ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা হুঁশিয়ার আলীর মৃত্যুতে ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ত্বোয়াজিদুল হক তুহিন, সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, খায়রুল আফিয়ান চৌধুরী, যুক্তরাষ্ট শ্রমিকলীগের সাধারন সম্পাদক জুয়েল আহমদ সহ এলাকার সুধীজন শোক প্রকাশ করেছেন। পৃথক পৃথক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed