শিবপুর উপজেলা চেয়ারম্যানকে গুলি করেছে দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে শিবপুর থানা সংলগ্ন নিজ বাড়ির গেইটে তার ওপর হামলা হয়। খবর পেয়ে গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ জানায়, হারুনুর রশিদ শনিবার ভোর ৫টার দিকে ফজরের নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হয়ে মসজিদে যান। সেখান থেকে নামাজ শেষে শিবপুর বাজারস্থ বাড়িতে যাচ্ছিলেন।
ওই সময় হারুনুর রশিদ খান বাড়ির গেটে পৌঁছালে মোটরসাইকেলে আসা তিন মুখোশধারী তাকে পেছন থেকে পরপর তিনটি গুলি করে। এতে পিঠে গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, নরসিংদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় হারুনুর রশিদকে ঢামেকে নিয়ে আসা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, মুখোশধারী ৩ দুর্বৃত্ত চেয়ারম্যানকে পেছন থেকে গুলি করেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
Related News
গাজীপুরে নদীতে গোসলে নেমে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে দুই মাদ্রাসাRead More
হবিগঞ্জে চোখ হারানো আলিফকে দেখতে হাসপাতালে বিরোধীদলীয় নেতা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় ছাত্রদলের হামলায়Read More



Comments are Closed