দক্ষিণ আফ্রিকায় সড়কে গেল ৫ বাংলাদেশির প্রাণ
প্রবাস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। নিহতদের মধ্যে চারজনের বাড়ি ফেনী জেলায়।
স্থানীয় সময় শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দেশটির জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বুফুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশি মারা যান।
তাদের সঙ্গে থাকা আরও দুই বাংলাদেশি গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
জানা গেছে, নিহতদের মধ্যে চারজনের গ্রামের বাড়ি ফেনী জেলায়। তাদের মধ্যে আবুল হোসেন নামের একজন ১৬ বছর পর দেশে ফিরছিলেন।
এ বিষয়ে সাংবাদিক হোসাইন তারেক বলেন, নিহতদের মধ্যে আমার ছোট বোনের শ্বশুর বাড়ির আত্মীয়ও আছে। নিহত ও আহত প্রত্যেকে প্রায় ১৪ বছর পর বাড়িতে ফেরার জন্য এয়ারপোর্টে যাচ্ছিলেন। পথে লরি চাপায় তাদের মৃত্যু হয়।
এ ছাড়া নিহত আবুল হোসেনের স্বজন নাজমুল বলেন, তিনি (আবুল হোসেন) ১৬ থেকে ১৭ বছর আগে দক্ষিণ আফ্রিকা গেছেন। এরপর সেখানেই বিয়ে করেন। সন্তানকে নিয়ে দেশে ফিরতে গিয়ে দুর্ঘটনায় তিনি মারা গেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক মো. তারিকুল ইসলাম সাংবাদিকদের জানান, দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার দুর্ঘটনার এ তথ্য জানিয়েছেন। তিনি খোঁজখবর রাখছেন। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
Related News
কানাডীয় বাংলাদেশি হিসেবে নতুন প্রজন্মকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে : পাশা খন্দকার
প্রবাস ডেস্ক: কানাডায় মূলধারার রাজনীতি, নীতি-নির্ধারণী পর্যায় এবং সিদ্ধান্ত গ্রহণকারী কাঠামোর সকল ক্ষেত্রে বাংলাদেশিদের বলিষ্ঠRead More
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More



Comments are Closed