আল্লামা আবু তায়্যিব সৎপুরীর ইন্তেকাল
বৈশাখী নিউজ ডেস্ক : প্রখ্যাত আলেমে দ্বীন, সিলেটের সর্বজন শ্রদ্ধেয় জননন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা আবু তায়্যিব সৎপুরী আর নেই। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) বেলা ১২টায় নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান।
মরহুমের জানাযা আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় সৎপুরী আলিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে।
মাওলানা আবু তায়্যিব সৎপুরী দীর্ঘদিন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলা সিলেটের অধ্যক্ষ ও সৎপুর আলিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মুফাসসিরে কুরআন হিসেবে আবু তায়্যিব সৎপুরী সিলেট তথা সারাদেশে কুরআনের তাফসীর করেছেন। তিনি বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশে কুরআনের তাফসীর করেছেন। তিনি আমৃত্যু কুরআন সুন্নাহর প্রসারে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে সিলেটবাসী একজন সর্বজন শ্রদ্ধেয় আলেমকে হারালো, যা সহজে পূরণ হবার নয়।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed