Main Menu

সিলেট-২ আসনের সাবেক সাংসদ নুরুল ইসলাম আর নেই


বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আইনজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠক এবং জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান নুরুল ইসলাম খান আর নেই। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দুপুর ১টা ৫০ মিনিটের সময় সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৮ বছর।

জাতীয় জনতা পার্টির সিলেট বিভাগীয় সমন্বয়ক আকলিছ আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

নুরুল ইসলাম খানের প্রথম জানাজা আজ আসরের নামাজের পর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে অনুষ্ঠিত হবে।

এরপর দ্বিতীয় জানাজা আজ এশার নামাজের পর বিশ্বনাথ আলিয়া মাদরাসা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

এ ছাড়া তৃতীয় জানাজা বিশ্বনাথ উপজেলায় তার নিজের বাড়িতে রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

নুরুল ইসলাম খানের গ্রামের বাড়ি বিশ্বনাথের শ্রীধরপুর গ্রামে। তিনি সিলেট নগরীর আম্বরখানা হাউজিং এস্টেট এলাকায় বসবাস করতেন।

উল্লেখ্য, নুরুল ইসলাম খান ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন সিলেট-৭ আসন (বর্তমান সিলেট-২) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৯১ সালের পঞ্চম ও ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর ও বালাগঞ্জ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন।

Share





Related News

Comments are Closed