ভাষা শহীদদের প্রতি দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন ’৫২ ভাষা আন্দোলনের শহীদ রফিক, বরকত, জব্বার, সালাম, শফিউর সহ নাম জানা-অজানা সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও জীবিত ভাষাসৈনিকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, ’৫২ এর পরও বাংলা ভাষার বিরুদ্ধে অনেক চক্রান্ত হয়েছে। পাকিস্তানী শাসকগোষ্ঠী আরবি হরফে বাংলা লেখানোর চেষ্টা করেছে। কিন্তু আমাদের পূর্বসুরী কলম সৈনিক, শিল্পী শিক্ষাবিদ, বুদ্ধিজীবীরা সেই চক্রান্ত ন্যস্যাৎ করে দিয়ে বাংলা মাতৃভাষাকে মর্যাদার আসনে বসিয়েছেন। যার ফলশ্রুতিতে আন্তর্জাতিক অঙ্গনে ’৫২-কে কেন্দ্র করেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্ব পালন করছে। স্বাধীনতার পর থেকে একুশে ফেব্রæয়ারি জাতীয় শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ভাষা আন্দোলন কেবল ভাষার দাবী প্রতিষ্ঠার আন্দোলন ছিল না। এটি ছিল একটি জাতিগোষ্ঠির আত্ম পরিচয়। প্রতিষ্ঠারও সংগ্রাম। ’৫২ এর পথ ধরেই বাংলাদেশ সৃষ্টি হয়েছে। আফসোসের বিষয় বর্ণমালা সমৃদ্ধ প্রাচীন সিলেটী নগারী ভাষা আজ উপেক্ষিত হচ্ছে। প্রাথমিক শিক্ষার বিভিন্ন শ্রেণিতে বাংলাদেশের ক্ষুদ্র জনগোষ্ঠির ৫টি ভাষায় শিক্ষা উপকরণ প্রস্তুত ও পাঠদান শুরু হয়েছে, কিন্তু সিলেটী নাগরী ভাষা উন্নয়নে রাষ্ট্র ও দেশের মাতৃভাষা ইন্সটিটিউটের কোন কার্যকর ভ‚মিকা দৃশ্যমান নেই। ভাষাগত বৈচিত্র্যের স্বযত্ন লালন ও সুরক্ষার উপর জোর দিতে হবে, জাতে ভাষার কারণে কোন বিরোধ ও বৈষম্য সৃষ্টি না হয়। বড়, ছোট ও বহুল ও স্বল্পকথিত বাংলা-জাতিগোষ্ঠী ও বিদেশি- সব ভাষার প্রতি সমান শ্রদ্ধাশীল থাকা গুরুত্বপূর্ণ। তাই এ বিষয়টি অতিদ্রুত বিবেচনায় এনে বাংলা ভাষার মর্যাদা সহ প্রাচীন ভাষা সিলেটী নাগরী ভাষাকে সমৃদ্ধ করার জোর দাবী জানিয়েছেন।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জিন্দাবাজার পয়েন্টে প্রভাতফেরি পূর্ব এক গণজমায়েতে সভাপতির বক্তব্য মকসুদ হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, প্রচার সম্পাদক আব্দুল করিম পাখি মিয়া, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিদুর রহমান জুনু, কেন্দ্রীয় সদস্য আমিরুল হোসেন চৌধুরী আমনু, আব্দুল মোতাওয়াল্লী ফলিক, রফিকুল ইসলাম শিতাব, সরোজ ভট্টাচার্য্য, সন্তোষ দেব, কবি ও লেখক শাহজাহান আহমদ, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি ইমাম হোসেন, সিনিয়র সহ সভাপতি নিয়াজ কুদ্দুস খান,সহ সভাপতি নুরুল ইসলাম জিতু, যুগ্ম আহবায়ক রিখন তালুকদার লিখন, মহিলা সম্পাদিকা রুনা বেগম, সহ অর্থ সম্পাদক অপু দাশ, রফিক ইসলাম, রতন তালুকদার প্রমুখ।
প্রভাতফেরি শেষে নেতৃবৃন্দ সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সকল ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। বিজ্ঞপ্তি
Related News
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More
সিলেটে ডিএনবি-র সাপ্তাহিক লঙ্গরখানা কর্মসূচির উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে অন্ন তুলে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগRead More



Comments are Closed