ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানী নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সাংগঠনিক সভা বুধবার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ মেম্বার এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মোঃ নুরুল হুদা দিপু, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, কায়সান মাহমুদ সুমন, টিটন মল্লিক, সদস্য সাইদুল এনাম চৌধুরী লাহিন।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ওসমানী নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আতিকুল আলম,রেজাউল করিম, সদস্য ফরিদ আহমদ, সুহেল আহমদ,রাহেল মিয়া, জালাল উদ্দীন, এমদাদুল হক, রুশন আলী।
সভায় ওসমানী নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মরহুম আলাল আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মরহুম ইফতেখার আহমদ খোকন সহ বিএনপি পরিবারের মরহুম নেতৃবৃন্দের আত্বার মাগফেরাত কামনা করে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed