কমলগঞ্জে লোকজ গানের উৎসব ‘বাসন্তি সন্ধ্যা’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: দেশাত্ববোধ ও বাঙালি সংস্কৃতির বিকাশে লোকগান ছড়িয়ে দিতে মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেলো লোকজ গানের উৎসব ‘বাসন্তি সন্ধ্যা’।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মণিপুরি ললিতকলা একাডেমি ও কমলগঞ্জ উপজেলা প্রশাসন এর আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রইছ আল রেজুয়ান, লেখক-গবেষক আহমেদ সিরাজ, মণিপুরী ললিতকলা একাডেমীর গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ প্রমুখ।
এছাড়াও সরকারি কর্মকর্তা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন ইউসুফ আলী, শহীদ গাজী, আব্দুর রহমান ভান্ডারীসহ আরও অনেকে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed