গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে বাম জোটের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো এবং নির্দলীয় তদারকি সরকারের অধিনে নির্বাচন দেওয়ার দাবিতে সিলেটে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার উদ্যোগে বুধবার (১৫ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে চারটায় সিলেট নগরের কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।
বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিষ্ট লীগ জেলা সভাপতি সিরাজ আহমদ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি সিলেট জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায়, বাসদ জেলা সমন্বয়ক কমরেড আবু জাফর।
সিপিবি সদস্য মনীষা ওয়াহিদ এর পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাছান, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বিপ্লবী কমিউনিষ্ট লীগ জেলা সাধারণ সম্পাদক ডা. হরিধন দাশ, বাসদ ( মার্কসবাদী) জেলা সদস্য প্রসেনজিৎ রুদ্র প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে এতে সাধারণ মানুষ জীবন বাঁচাতে হিমশিম খাচ্ছে। যা মানুষের জীবন যাত্রাকে আরও দুর্বিষহ করে তুলছে। বক্তারা অবিলম্বে চাল, ডাল, তেল, পেঁয়াজ সহ প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন ছিল কালো টাকা আর পেশীশক্তির নির্বাচন। ভোট ডাকাতির নির্বাচন। তাই অবিলম্বে চলমান অবৈধ সংসদ ভেঙে দিয়ে তদারকি সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে চৌহাট্টা পয়েন্টে শেষ হয়।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed