Main Menu

শনিবার ১০ ঘন্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের কয়েকটি এলাকায়

বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেট মহানগরীর বেশ কিছু এলাকায় আগামী শনিবার (১৮ ফেব্রুয়ারি) টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ ফজলুল করিম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিউবো সূত্রে জানা যায়, মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার (১৮ ফেব্রুয়ারি) শেখঘটস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ঘাসিটুলা, মির্জাজাঙ্গাল, শাহজালাল ঘাট, ক্বীন ব্রীজ, নবাব রোড ও ওসমানী মেডিকেল ফিডারের আওতাধীন সিলেট মহানগরীর রামের দিঘীর পার, সুরমা মার্কেট, তোপখানা, লালদিঘীর পাড়, মজুমদার পাড়া, শামিমাবাদ আ/এ. কানিশাইল, বেতের বাজার, কলাপাড়া, টিকর পাড়া, শেখঘাট, কাজির বাজার, তেলি হাওড়, তালতলা, মেডিকেল রোড, কাজলশাহ. ভাতালিয়া, কুয়ারপাড়, লামাবাজার, রিকাবী বাজর, মধুশহীদ, মুন্সীপাড়া, সাগরদিঘীর পাড়, মিরের ময়দান, পুলিশলাইন, বর্ণমালা পয়েন্ট, মনিপুড়ী বস্তি, সুবিদ বাজার এলাকায় সকাল ৭টা হতে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১।

 

Share





Related News

Comments are Closed