সিলেট মহানগর বিএনপি’র পদযাত্রা শনিবার
বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুত, গ্যাস, চাল, ডাল, তেল, আটা, লবণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, দমন-পীড়ন, খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি, সংসদ বাতিল, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে আগামী ১৮ ফেব্রুয়ারি শনিবার দেশব্যাপী সকল মহানগরে পদযাত্রা ঘোষণার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পদযাত্রা কর্মসূচী পালন করবে সিলেট মহানগর বিএনপি।
এদিন শনিবার বেলা ২টায় নগরীর সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ থেকে পদযাত্রাটি চৌহাট্টা, জিন্দাবাজার, কোর্ট পয়েন্ট, সুরমা মার্কেট, ক্বীনব্রীজ পার হয়ে দক্ষিণ সুরমায় গিয়ে সমাপ্ত করা হবে।
১৮ই ফেব্রুয়ারি শনিবারের পদযাত্রা কর্মসূচী সফল করে তুলতে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী এক বিবৃতিতে মহানগর বিএনপি ও অন্তর্ভূক্ত ওয়ার্ডসমূহ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও নগরবাসীকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন। বিজ্ঞপ্তি
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed